Thursday, July 4, 2019

কিভাবে জীবন যাপনে উচ্চ শিক্ষার সার্টিফিকেট লাগে না

হে আমার স্বজাতি বাঙালি টাকা কামাতে এবং আলিশান জীবন যাপনে উচ্চ শিক্ষার সার্টিফিকেট লাগে না। এজন্য দখলবাজ, টেন্ডারবাজ, তেলমর্দনে পারদর্শি, হাইব্রীড, প্রভাবশালীদের চামচাগীরি আর চাপাবাজী এসব শিক্ষাই যথেষ্ট। সুতরাং সন্তানকে শিক্ষাকালে প্রকৃত শিক্ষাটাই দিন। শিক্ষা দিন ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক দায়বদ্ধতা, পারিবারিক সৌহার্দ্যের দর্শন, ন্যায় পরায়নতা, দেশপ্রেম, প্রকৃতি প্রেম, সততা, ন্যায় পরায়নতা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার সাহস। শিক্ষা, জ্ঞান, মেধা, উদার মানবতা ও সভ্যতার সাথে অর্থ সম্পদ অর্জনের যোগসূত্রটা
বাদ দিলে বদলে যাবে বাংলা, সমৃদ্ধ হবে বাঙালি জাতি। সন্তানের A+ ও গোল্ডেন A+ এর পিছনে ছুটতে ছুটতে আমরা প্রকারান্তরে তাদেরকে পিছনে বা মাইনাসের স্রোতেই ঠেলে দিচ্ছি।


No comments:

Post a Comment