আমরা মানুষরা সর্বদাই সম্মূখে চলি। আমরা যে পাঁ'টি সামনে বাড়াই সে পদক্ষেপের ঠিক আগের পদক্ষেপের ছাপটি কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যায়। সেখানে আর ফেরা যায় না। শত চেষ্টায়ও ঐ পাঁয়ের ছাপে মিলিয়ে আর কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয় না। নিলেও সেখানে কম বেশি হবেই বা বেসামাল হয়ে মাটিতে লুটিয়ে পড়তে হবে। অর্থাৎ আমাদের আর ফেরা হয় না। আবার অবস্থান ঠিক রাখার জন্য দাঁড়িয়ে থাকারও সুযোগ নেই। দাঁড়িয়ে থাকলেও স্বয়ংক্রিয়ভাবে অবস্থান পরিবর্তন হবেই। কারণ কেউ দাঁড়িয়ে থাকলেও, সবাই দাঁড়িয়ে থাকবে না। অন্যেরা অবিরাম উর্ধগতিতে বর্তমান অবস্থান অতিক্রম করতে ব্যস্ত থাকায় দাঁড়িয়ে থাকা মানুষটি এমনিতেই পিছিয়ে পড়বেন। কি আশ্চর্য এক প্রতিযোগিতা। উল্লেখযোগ্য কিছু না হলেও অবস্থান নির্ধারণে মানুষের জীবনে দৌড়ের শেষ নেই ...
No comments:
Post a Comment